shomoynew_wp969 নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই বেকারিকে জরিমানা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই বেকারিকে জরিমানা


প্রকাশিত:
১০ মে ২০২৩ ১১:৫৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮

ছবি সংগৃহিত

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদের তারিখ না থাকায় দুই বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, আজ দুপুরে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট বাজারে অভিযান পরিচালনার সময় নোংরা পরিবেশে খাবার তৈরি এবং খাবারের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ডলফিন বেকারির মালিককে পাঁচ হাজার এবং আলম ফুডের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল দূর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top