shomoynew_wp969 একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে : আসিফ মাহমুদ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে : আসিফ মাহমুদ


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শীতকালে অতিথি পাখি আসে বিদেশ থেকে। একটা দল যারা নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করে, তারা বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ ও গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী করবে সেই বিষয়ে কিছু বলে না। বাংলাদেশ সব সময়ই সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন হয়। এজন্যই আমরা এনসিপির ইশতেহারে ঘোষণা করেছি যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, ভোটটা তাকেই দেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। দুর্নীতিবাজ মুক্ত, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দিতে আহ্বান করছি।

এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, মাহিন সরকার, সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজসহ অনেকে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top