shomoynew_wp969 ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩ ০৮:১৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩

ফাইল ছবি

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের আলোচনা বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।

বুধবার (২৭ ডিসেম্বর ) বিকেলে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইইউর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিএনপির পক্ষে থেকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ ৬ জন।

এছাড়া ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুর ১২টায় সিলেটের একটি স্থানীয় হোটেলে বৈঠক করেছেন সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দল।

সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top