shomoynew_wp969 Daily Mail | Print

17552

02/05/2026 ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৩ ০৮:১৫

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের আলোচনা বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।

বুধবার (২৭ ডিসেম্বর ) বিকেলে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইইউর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিএনপির পক্ষে থেকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ ৬ জন।

এছাড়া ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুর ১২টায় সিলেটের একটি স্থানীয় হোটেলে বৈঠক করেছেন সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দল।

সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com