shomoynew_wp969 ছানার পায়েস রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ছানার পায়েস রেসিপি


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ১৮:৫৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯

ছবি সংগৃহীত

উৎসবে-আয়োজনে, অতিথি আপ্যায়ন কিংবা যেকোনো সুখবরে মিষ্টি মুখ করাতেও থাকে পায়েস। আর তা যদি হয় ছানার পায়েস! সুস্বাদু এই পায়েস তৈরি করা যাবে খুব কম সময়ে। জেনে নেওয়া যাক ছানার পায়েস তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে-

ছানা- ১০০ গ্রাম
ক্ষীর- ৫০ গ্রাম
চিনি- ৩০ গ্রাম
কন্ডেনসড মিল্ক- ৫০ গ্রাম
জাফরান- এক চিমটি
পেস্তা- ৫টি
কাজুবাদাম- ৫০ গ্রাম
দুধ- ৩০০ গ্রাম।

প্রস্তুত প্রণালী-

চুলায় দুধ গরম দিয়ে তাতে চিনি, কন্ডেনসড মিল্ক আর গোলাপ জল মিশিয়ে নিন। মিনিট পাঁচেক নাড়ুন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে তাতে ক্ষীর ও ছানা মিশিয়ে নিন। ছানার মিশ্রণ যেন ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে ছোট ছোট বাটি বা মাটির খুরিতে ঢালুন। এরপর এর উপরে পেস্তা, কাজুর কুচি ও জাফরান ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top