shomoynew_wp969 মাংসের ভর্তা তৈরি করবেন যেভাবে | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাংসের ভর্তা তৈরি করবেন যেভাবে


প্রকাশিত:
৮ জুন ২০২৫ ০২:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

ছবি সংগৃহীত

কুরবানি ঈদে টানা কয়েকদিন পর্যন্ত চলবে মাংস খাওয়া। মাংসের নানা পদ খেতে খেতে চলে আসে অরুচি। এ সময় ভর্তা বানিয়ে খেতে পারেন মাংস। দারুণ স্বাদের গরুর মাংসের ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজাদার। কীভাবে বানাবেন জেনে নিন।

রান্না করা মাংস থেকে ৫ থেকে ৬ টুকরো উঠিয়ে নিন। প্যানে তেল গরম করে কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে উঠিয়ে রাখা মাংসগুলো দুদিক লালচে করে ভেজে নিন।

একটি প্লেটে লবণ দিয়ে শুকনা মরিচ ভেঙে নিন। এবার সরিষার তেল, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি মিশিয়ে নিন। সব শেষে মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মিশিয়ে নিন। লেবুর রস ছিটিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top