shomoynew_wp969 নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩ ১১:২৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

 ফাইল ছবি

নরসিংদী সদরের ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মোট ৮ টি দোকান। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোমবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে এটি কাপড়পট্টি ও জুতাপট্টিতেও ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে নরসিংদী সদরের ২টি ও শিবপুর ফায়ার সার্ভিসসহ মোট ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো বলা যাচ্ছে না। তবে কোটি টাকার অধিক ক্ষতির শঙ্কা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top