shomoynew_wp969 দিনাজপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দিনাজপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২২ ১১:২১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

ছবি সংগৃহিত

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভিমলপুর মির্জা অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের সেতাবুর রহমানের ছেলে আজিজুর রহমান নিশান (২৪), একই এলাকার জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২) এবং পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

স্থানীয়রা জানান, রোববার ভোরে একটি ছোট পিকআপ ভ্যান টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভিমলপুর মির্জা অটোমিলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষহিয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক, সহকারী ও একজন যাত্রী নিহত হয়। যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top