shomoynew_wp969 জামালপুরে আগুনে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জামালপুরে আগুনে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত


প্রকাশিত:
২১ মার্চ ২০২১ ০৯:১৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

ছবি- সংগৃহীত

জামালপুর পৌরসভা শহরের রশিদপুরে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও দগ্ধ হয়েছেন।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতের নাম শিপ্রা খাতুন (২১)। তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্রকে (২৯) আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম বলেন, শুভ্র পেট্রলের ব্যবসা করেন। সকালে সিলিন্ডার বিস্ফোরণ হলে পেট্রলের বোতলেও আগুন লাগে। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান।

শুভ্র নিজেও আগুনে দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top