shomoynew_wp969 কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল ৪ জনের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল ৪ জনের


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ১৭:৪৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

ছবি সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় মা-শিশুকন্যাসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার ছোটনা এলাকার বাবুলের ছেলে মো. হাবীব (২৮), চান্দিনার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০) ও তার মেয়ে মুনতাহা (২) এবং চান্দিনার বাগমারা এলাকার আবু ইউসুফের মেয়ে রাজিয়া আক্তার (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top