shomoynew_wp969 ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
১৪ মার্চ ২০২১ ১০:১০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

ছবি- সংগৃহীত

ভোলার তজুমদ্দিনের দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে নামেন সেন্টারিংয়ের খুঁটি খুলতে। পরে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তজুমদ্দিন থানার ওসি জিয়াউল হক জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তিনজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top