shomoynew_wp969 গাজীপুরে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৫ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গাজীপুরে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৫


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ১৩:৩৮

আপডেট:
১১ অক্টোবর ২০২২ ১৭:০৬

প্রতীকি ছবি

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) অভিযান পরিচালনা করে মাদকসহ ১৫ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (১০ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন, ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এছাড়া জিএমপির বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের নিদের্শনা অনুযায়ী মাদকবিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জিএমপি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top