shomoynew_wp969 নাটোরে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নাটোরে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ১৬:৫৮

আপডেট:
২ অক্টোবর ২০২২ ১৭:১৫

ছবি সংগৃহীত

প্রেমের ফাঁদে ফেলে এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই ছাত্রী শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন।

ছাত্রীর বাবা জানান, শনিবার (১ অক্টোবর) সকালে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তার মেয়ে। দুপুর ২টার দিকে তার মেয়ে বাড়ি না আসায় স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন। পরে জানতে পারেন তারা রাজশাহীতে গেছেন। তিনি তার আত্মীয়দের নিয়ে রাজশাহীর ভদ্রা এলাকায় গিয়ে একটি বাসায় তাদের আটক করেন। এসময় ওই শিক্ষক ছাত্রীকে না ছাড়লে তারা থানায় যান। ওই সময় প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর তিনি আর মেয়েকে খুঁজে পাননি।

এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের মোবাইলফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top