shomoynew_wp969 স্বামীকে মেরে প্রেমিকের সঙ্গে পালানোর কারণ জানালেন নববধূ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


স্বামীকে মেরে প্রেমিকের সঙ্গে পালানোর কারণ জানালেন নববধূ


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

 ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন স্বামী। সেখানে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন নববধূ নুরে জান্নাত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নববধূর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি এসব কথা জানান।

জানা গেছে, প্রবাসী স্বামী মনিরুল ইসলাম গত ২০ সেপ্টেম্বর নববধূকে নিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় হানিমুনে যান। পরে একই দিন রাত ১১টার দিকে স্ত্রীকে নিয়ে বিচে ঘুরতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রেমিক নোমানসহ সহযোগীরা স্বামী মনিরুলকে মারধর করে প্রেমিকাসহ চলে যান।

এদিকে এ ঘটনার পর গত এক সপ্তাহ ধরে নোমান প্রবাসীর স্ত্রীকে নিয়ে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (ছেলের ভগ্নিপতি) বাড়িতে আত্মগোপন করেন। পরে সংবাদ পেয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তালতলী থানা পুলিশ তাদের আটক করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিওটি ভাইরাল হয়।

নুরে জান্নাত জানান, জোর করে তাকে প্রবাসী মনিরুল ইসলামের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। তিনি আগে আরও একটি বিয়ে করেছেন। মনিরুল তার চেয়ে অনেক খাটো। অনেক যোগ্য ছেলে তাকে বিয়ে করতে এসেছিল। তবে তার মা কিছুতেই মানছিল না। তাকে শুধু বলেন এই ছেলেকেই বিয়ে করতে হবে। আব্বু অসুস্থ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে তাকে বিয়ে দেওয়া হয়। মনিরুলকে তিনি সরাসরি বলেছেন, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এই বিয়েতে তার কোনো অনুমতিই নেয়নি।প্রবাসী স্বামী মিথ্যা বলছে উল্লেখ করে তিনি জানান, তিনি তাকে ভুলিয়ে ভালিয়ে কুয়াকাটায় নিয়ে গিয়েছেন। সেটা মিথ্যা। কুয়াকাটায় সেই ছেলেই তাকে নিয়ে গেছে।

প্রেমিক নোমান নির্দোষ জানিয়ে নুরে জান্নাত জানান, তিনি যাকে পছন্দ করেন, তার এখানে কোনো দোষ নেই।  তাকে মোবাইলে মেসেজের মাধ্যমে তিনি জানান, এখানে থাকতে পারবেন না। তাই নোমান আসে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, স্বামীকে মারধর শেষে প্রেমিকের সঙ্গে পলাতক প্রেমিক-প্রেমিকা তালতলীতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে আত্মগোপন করেন। খবর পেয়ে তাদের আটক করে মহিপুর থানায় পাঠানো হয়েছে। প্রেমিক কর্তৃক প্রবাসী স্বামীকে মারধরের ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top