shomoynew_wp969 ছেলের প্রেমিকার পাহারায় বাবা! | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ছেলের প্রেমিকার পাহারায় বাবা!


প্রকাশিত:
৪ মার্চ ২০২১ ০৪:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

প্রেমিক আকাশের বাবা জহুরুল ইসলাম ও প্রেমিকা ময়না। ছবি-সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কিশোরী। তবে প্রেমিকার আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক।

এদিকে ওই কিশোরী আত্মহত্যা করে পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারে- এমন আশঙ্কায় প্রেমিকের বাবা প্রায় দুই রাত মেয়েটিকে পাহারা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার তার প্রেমিক আকাশের বাড়িতে এসে ওঠে।

খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ময়না। তাই আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দিয়েছেন; যাতে মেয়েটি কোনো দুর্ঘটনা না ঘটায়।

বিষয়টি সমাধানে বুধবার রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা। পরে রাতেই মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়।

জানা গেছে, পলাতক প্রেমিক আকাশ ফিরে আসলে বিষয়টি নিয়ে আবার বসা হবে। মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top