shomoynew_wp969 কলেজশিক্ষকের আত্মহত্যা, ছাত্রী আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কলেজশিক্ষকের আত্মহত্যা, ছাত্রী আটক


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫

 ছবি : সংগৃহীত

আব্দুল্লাহ আলী (৩০) নামে এক কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নরসিংদী জেলার হাজিপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আলী জেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিজ্ঞানের প্রভাষক। তার চার বছর বয়সী একটি ছেলে আছে।

জানা যায়, কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ওই শিক্ষক। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষকের বাসায় চলে আসেন ওই ছাত্রী।

এ সময় ওই ছাত্রী ও কয়েকজন মেয়ে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ওই শিক্ষকের বাসায় প্রবেশ করেন। পরে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তখন ওই শিক্ষকের স্ত্রী বাসায় ছিলেন না।

এ ঘটনার প্রায় ১৪ ঘণ্টা আগে শিক্ষক আব্দুল্লাহ আলী তার ব্যক্তিগত ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্ট করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষকের স্ত্রী। এ সময় তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন তিনি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ‘গতকাল রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top