shomoynew_wp969 হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ১২:২২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

 ছবি : সংগৃহীত

বিয়ের পরে গিয়েছিলেন হানিমুনে। আর সেই মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক নববধূ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন।

মনিরুল জানান,পাঁচদিন আগে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে মির্জাগঞ্জ মাজারে ঘুরতে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার স্ত্রী কুয়াকাটা যাওয়ার জন্য জেদ করেন। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসে তাজ হোটেলে ওঠেন তিনি। সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে সৈকতে ঘুরতে যান। ঘোরাঘুরির পর রুমে ফিরে আসেন।

পরে স্ত্রীর অনুরোধে তিনি আবার সৈকতে যান। সৈকতের জিরো পয়েন্টের ফ্রাই মার্কেটের সামনে গেলে ৪-৫ জন লোক তার ওপর হামলা করে। তিনি মাটিতে পড়ে গেলে তার স্ত্রী হামলাকারীদের সঙ্গে পালিয়ে যান। হামলাকারীদের মধ্যে তার স্ত্রীর সাবেক প্রেমিক ছিলেন বলে দাবি করেন মনির।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে। কিন্তু তার স্ত্রীকে পায়নি। মনিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top