shomoynew_wp969 শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত:
২০ আগস্ট ২০২২ ১৭:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩

ফাইল ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জহির উদ্দিন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর মেস্তরি বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জহির উদ্দিন দাগনভূঞা পৌরসভার বেতুয়া গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ আগস্ট) বিকালে শ্বশুরবাড়িতে আসেন জহির। সকালে ঘরের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে তারা পুলিশে খবর দেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top