shomoynew_wp969 জিপ উল্টে সাজেকে নিহত ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জিপ উল্টে সাজেকে নিহত ২


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২২ ১২:২৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১

 ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং সাজেক মাচালং এলাকার বাসিন্দা শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সকালে মাচালং বাজার থেকে একটি জিপ কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা (২নং কালভার্ট) এলাকায় ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

সাজেক থানার ওসি নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতদের উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জিপের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top