shomoynew_wp969 প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও


প্রকাশিত:
৬ আগস্ট ২০২২ ১১:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

 ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় চতুর্থ বিয়ের পর এবার কাতার প্রবাসীর স্ত্রীকে (২৭) নিয়ে পালিয়েছেন সেলিম তালুকদার (৩৫) নামে এক যুবক। সেলিম তালুকদার উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়ীয়া গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রেম করে ৮ বছর আগে কাতার প্রবাসীকে বিয়ে করেন ওই গৃহবধূ। বর্তমানে তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার স্বামী অর্থ উপার্জন করতে প্রায় পাঁচ বছর আগে কাতারে চলে যান। এরপর ওই গৃহবধূ চলতি বছরে তার ছেলেকে নগরকান্দা সদরের একটি স্কুলে ভর্তি করেন।

এরপর থেকে তিনি ছেলেকে নিয়ে স্কুলে আসা যাওয়া করার মধ্যেই সেলিম তালুকদারের সঙ্গে তারর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার সকালে প্রবাসীর স্ত্রী তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। ছেলেকে ছোটপাইককান্দী গ্রামে তার বাবার বাড়িতে রেখে তিনি প্রেমিক সেলিম তালুকদারের হাত ধরে উধাও হন।

প্রবাসীর স্ত্রীর বাবা জানান, সেলিম তালুকদার ফোন করে আমাদের জানিয়েছে, সে আমার মেয়েকে বিয়ে করে ঢাকায় আছে।

প্রবাসীর স্ত্রীর শ্বশুর বলেন, আমার ছেলের স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত, তা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনত না। গত সোমবার সকালে নগদ টাকা ও গহনা নিয়ে আমার বাড়ি থেকে সে পালিয়ে যায়। পরে জানতে পারি সেলিম তালুকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। তার সঙ্গে এখন ঢাকায় আছে বলে জানতে পেরেছি। শুনেছি, সেলিম তালুকদার এর আগে আরও চারটি বিয়ে করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top