shomoynew_wp969 ডাক্তারের হাতে রোগী লাঞ্ছিত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ডাক্তারের হাতে রোগী লাঞ্ছিত


প্রকাশিত:
১ আগস্ট ২০২২ ১৩:২৭

আপডেট:
১ আগস্ট ২০২২ ১৩:২৮

 ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে রোববার বিকালে উপজেলার মেডিকেয়ার ডায়াগনস্টিক ক্লিনিকে‘স্যার’না বলে ভাই সম্মোধন করায় ডাক্তারের হাতে এক রোগী লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।

লাঞ্ছিতের শিকার ওই ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কাছিপাড়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসমিন বাহার। দুদিন আগে মেয়ের শ্বশুরবাড়ি দুমকিতে বেড়াতে আসেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চিকিৎসা নিতে। কর্তব্যরত চিকিৎসক তাকে আলট্রাসোনোগ্রম করতে বললে তিনি (ইয়াসমিন বাহার) উপজেলার মেডিকেয়ার ডায়াগনস্টিক ক্লিনিকে যান। পরে রিসিপশনে গেলে ডাক্তার নেই বলে তাকে কিছুক্ষণ বসতে বলেন। আধাঘণ্টা পর রিসিপশনে কাউকে দেখতে না পেয়ে ডাক্তারের রুমের সামনে দাঁড়িয়ে দুবার ভাই বলে ডাক দিয়ে ডাক্তার আসছে কিনা জিজ্ঞেস করায় ডাক্তার প্রচন্ড রেগে গিয়ে রোগীকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বলেন, সাহস কীভাবে হলো একজন ডাক্তারকে 'স্যার' না বলে ভাই বলে ডাকার।এরপর রোগীটিকে ঘাড় ধরে ক্লিনিক থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরবর্তী সময় ইয়াসমিন বাহার ক্লিনিক থেকে কান্না করতে করতে বেরিয়ে আসেন এবং থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত ডাক্তারের নাম নাসির উদ্দীন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। অবসর সময়ে তিনি বাইরে চেম্বার করেন।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চিকিৎসক সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলে ঘটনাটি অস্বীকার করেন।

দুমকি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top