shomoynew_wp969 চাঁদপুরে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চাঁদপুরে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ২


প্রকাশিত:
১৮ জুন ২০২২ ১৪:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ছবি সংগৃহীত

চাঁদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এই ঘটনায়া আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৮ জুন) সকাল ৮টায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম আল-আমিন (৩০)। তিনি হাজীগঞ্জের টোরাগড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে এসেছে। এ ছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top