shomoynew_wp969 বিএম কন্টেইনার আগুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিএম কন্টেইনার আগুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা


প্রকাশিত:
৮ জুন ২০২২ ১৬:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৭

ফাইল ছবি

অবহেলার কারণে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে উল্লেখ করে আটজনকে আসামি করে মামলা হয়েছে। সীতাকুণ্ড থানা পুলিশ মঙ্গলবার এ মামলা করে। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সাড়ে ৯টার দিকে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top