shomoynew_wp969 পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা


প্রকাশিত:
২৫ মে ২০২২ ০৯:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪১

প্রতীকি ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ফেনীতে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে এক তরুণী।

মঙ্গলবার (২৪ মে) রাতে ফেনী মডেল থানায় তরুণী নিজেই এই মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার হিঙ্গলি ইউনিয়নের ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর মহিপালে আবাসিক এলাকায় একটি হোটেলে এনে তাকে বারবার জোরপূর্বক ধর্ষণ করেন বাবলু।

সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় ওই তরুণী।

অভিযুক্ত বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকার বাসিন্দা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top