shomoynew_wp969 কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, মা-মেয়েকে কুপিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, মা-মেয়েকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২১ ০৪:১৪

আপডেট:
২০ জানুয়ারী ২০২১ ১৩:৪৩

প্রতীকী ছবি

কক্সবাজার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ইসলামাবাদের চরপাড়া রাবার ড্যাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে নিহতদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা সীমানা বন্ধ করা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। আজিজুল হক বাবুর্চির দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেয় আবুল কালাম। এতে ঘটনার সূত্রপাত হয়েছে।

এই ঘটনায় আবুল কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে রাশেদা বেগম ও তার মেয়েকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে মারা যায় রাশেদা বেগম। পরে মেয়ে জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কিরিচ উদ্ধার করলেও অভিযুক্ত বা হত্যাকারী আবুল কালামসহ কাউকে আটক করতে পারেনি। তবে গ্রেফতার অভিযান চলছে বলে দাবি করে পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল হালিম জানান, হত্যাকাণ্ডের পর পরেই হত্যাকারীরা গা-ঢাকা দিয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা আটক হবে বলে তিনি জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top