shomoynew_wp969 শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ  | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ 


প্রকাশিত:
৯ মার্চ ২০২২ ১৬:৪৬

আপডেট:
৯ মার্চ ২০২২ ১৬:৫১

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। ছবি- ডেইলি মেইল ডট কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগই ঐক্যবদ্ধ বলে মন্ত্রব্য করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বুধবার (৯মার্চ) জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ এমনকি রাজপথ দখলে রাখতেও ব্যর্থ। সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরী করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top