shomoynew_wp969 কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত


প্রকাশিত:
৯ মার্চ ২০২২ ১৩:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৮

ফাইল ছবি

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top