shomoynew_wp969 স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২১ ১৩:২৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

নাদিয়া আক্তার কলি বেগম ও মোস্তফা আকন। ছবি-সংগৃহীত

অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে পাশের ফার্মেসিতে যান স্বামী। এ সময় তার স্ত্রীর মৃত্যু হয়। মোবাইলে এ খবর শুনে মারা যান স্বামীও। পুত্রসন্তান জন্মের ৮ দিনের মাথায় মারা যান ওই দম্পতি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী নাদিয়া আক্তার কলি বেগমের (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত দম্পতির বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে ওই দম্পতির লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে আসেন। এ সময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ৮ জানুয়ারি তাদের একটি পুত্রসন্তান জন্ম হয়।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top