shomoynew_wp969 সাতক্ষীরায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসুচি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাতক্ষীরায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসুচি


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২২ ১৭:৩৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০০

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার (০৪ জানুয়ারি) বেলা ১২টায় এ উপলক্ষে উৎসব মূখর পরিবেশে বর্ণাঢ্য র্যালী, শোভাযাত্রা ও কেক কাঁটা হয়।

এরপর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমূখ।

বক্তারা এ সময় বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নানা সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top