shomoynew_wp969 মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

ছবি : সংগৃহীত

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় মুফতি আমির হামজা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। এভাবেই যেন থাকে, তবে আরও ভালো চাই। ১৭ বছর পর যেহেতু ভোট দিতে পারছি, তাই নির্বাচনের অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

তবে নির্বাচনে শঙ্কার বিষয়ে তিনি বলেন, আমরা কিছুদিন আগে একটি মিটিংয়ে বলেছিলাম, সদর থানা (২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে) পুড়ে গিয়েছিল এবং থানার অস্ত্রগুলো লুট হয়ে গেছে। নির্বাচনের আগে এগুলো যদি উদ্ধার করা না যায়, এবং বিশেষ করে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে অনেক কিছু ঢুকছে এ বিষয়ে আমাদের কাছে তথ্য আসছে। আমরা বারবার বলেছি, যেভাবেই হোক এগুলো আগে উদ্ধার করতে হবে। নাহলে এগুলোর প্রভাব নির্বাচনে পড়বেআশা করছি সামনে এগুলো কালেকশন করা হবেতা না হলে নির্বাচনে ভালো কিছু হবে না



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top