shomoynew_wp969 ভেজাল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভেজাল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২১ ১৬:১০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮

ছবি সংগৃহীত

বেনাপোলে বসত বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালুকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল মেয়র মার্কেটের পূর্বপাশের তিনতলা ভবনের একটি রুম থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল কেমিকেল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ কালুকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালু সাদিপুর গ্রামের আব্দুল রহিম ড্রাইভারের ছেলে। ভারত থেকে আনা আসল ফেনসিডিলের সাথে দীর্ঘদিন ধরে সে ভেজাল ফেনসিডিল তৈরি করে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জব্দকৃত ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top