shomoynew_wp969 বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮

ছবি: সংগৃহীত

বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি করেছে চোরেরা। সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল ১নং গোডাউনের সামনে আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত এইচ কে রওশন শিপিং লাইন্স লি. এর অফিসে এ চুরির ঘটনাটি ঘটে।

সিএন্ডএফ এজেন্ট এইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর ম্যানেজার সাইফুল ইসলাম লাল্টু বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাসায় যাই। সকালে অফিসে এসে দেখি অফিসের তালা ভেঙে, কে বা কারা আমার অফিসের ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। স্থানীয় চোর চক্র এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। তবে এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত সিএন্ডএফ এজেন্ট শহীদ ট্রেডিং এর প্রতিনিধি বকুল হোসেন বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রায় এখানে অফিসসহ বাসা বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিক মত অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত বলেন বকুল।

উল্লেখ্য এর আগেও একই বিল্ডিং এ সিএন্ডএফ এজেন্ট শাহজালাল এর অফিসে চুরির ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top