shomoynew_wp969 সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির ৫০ জনের পদত্যাগ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির ৫০ জনের পদত্যাগ


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫ ০৯:৪০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটিকে ‘অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে একযোগে সংগঠনের ৫০ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা জানান, কেন্দ্রীয় কমিটি পূর্বের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই ‘এক তরফাভাবে পকেট কমিটি’ ঘোষণা করেছে। নতুন কমিটিতে বিতর্কিত ও সংগঠনের আদর্শ বিরোধী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তাদের দাবি, এই সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ গোপনে নেওয়া হয়েছে। যা সংগঠনের মূলনীতি ও নৈতিকতা পরিপন্থি।

সংবাদ সম্মেলনে নেতারা কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদকে দেওয়া একটি ডেমো পদত্যাগপত্রও উপস্থাপন করেন। সেখানে উল্লেখ করা হয়, নতুন কমিটিতে যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের নীতি ও মূল্যবোধের পরিপন্থি বলেই তারা সরে দাঁড়িয়েছেন

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার ২০৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেএই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মুনতাছির হাসান মেহেদী, সদস্য সচিব মাসুদ রানা, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার এবং মুখপাত্র রাজিয়া ভূইঁয়া রাজিতা। তবে ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে এবং মাত্র ২৪ ঘণ্টায় শুরু হয় পদত্যাগের হিড়িক।

শনিবার (২৯ নভেম্বর) রাতেই নতুন কমিটি থেকে প্রথম দফায় পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টিএম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, আধাম আদৃত, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা আরও জানান, প্রাথমিকভাবে ৫০ জন পদত্যাগ করেছেন, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। তাদের দাবি, অবৈধ কমিটি বাতিল করে পুনরায় আলোচনা সাপেক্ষে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top