shomoynew_wp969 আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণ, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণ, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ১৫:০৭

আপডেট:
৭ অক্টোবর ২০২০ ১৫:২৫

প্রতীকী ছবি

আশুলিয়ায় দুই বান্ধবী গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় প্রিন্স কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের আরও ৯ সদস্য পলাতক রয়েছে বলে জানা গেছে।

বুধবার (০৭ অক্টোবর) ভোরে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়।

বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান। প্রায় ১ মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সঙ্গে বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন তারা।

আটককৃতরা হল- ডায়মন আলামিন, জাকির ও পান রাকিব। পান রাকিব ভাদাইল এলাকায় মাঝে মধ্যে শাক বিক্রি করে বলে জানা গেছে। বাকি দুইজন শিক্ষার্থী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গ্যাংয়ের অন্য সদস্যরা হল- দলনেতা সারুফ, তার সহযোগী আলমিন, জিদান, রেদওয়ানসহ কয়েকজন।

ভুক্তভোগীর সঙ্গে বেড়াতে যাওয়া কিশোর ইসরাফিল জানায়, আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে একটি কারখানায় কাজ করতো ভুক্তভোগীরা। প্রায় ৩৫ দিন আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সঙ্গে দুই বান্ধবীকে নিয়ে ভাদাইলের গুলিয়ারচক এলাকায় তিনি বেড়াতে যান। এ সময় তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলে প্রিন্স কিশোর গ্যাংয়ের ১২ থেকে ১৪ জন সদস্য। পরে ভুক্তভোগীর সঙ্গে বেড়াতে যাওয়া দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

এক পর্যায়ে তাদের মারধর করে এক জায়গায় বসিয়ে রাখে। পরে ভুক্তভোগীদের একটু আড়ালে নিয়ে ১২ জন কিশোর ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। ভিডিও ফাঁস হলে ভুক্তভোগী দুই বান্ধবী গ্রামে চলে যেতে বাধ্য হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার প্রায় ১ মাস পর কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ধারণ করা ভিডিও ফাঁস হয়ে যায়। ভিডিও ফাঁস হওয়ার পর গ্যাংয়ের প্রধান সারুফের বাবা আকবর আলী প্রিন্স কিশোর গ্যাংয়ের অন্য সদস্যসহ অভিযুক্তদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে স্থানীয় মাদবরদের নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে ধারণকৃত ভিডিওর মাধ্যমে শনাক্ত করে অভিযান চালিয়ে তিন ধর্ষককে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান জানান, ভিডিও ফাঁস হওয়ার পরপরই কোনো অভিযোগ না পেলেও তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top