shomoynew_wp969 বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বাগেরহাট কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৫ ১১:২৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮

ছবি : সংগৃহীত

বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে।

মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। এর আগে শুক্রবার রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়।

বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়।

আদালত আসামিদের কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।

তিনি আরও বলেন, বাবুলের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে। মরদেহ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্থান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top