shomoynew_wp969 জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫ ০৫:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এ জাতির কাছে তাদের পাওয়ার কিছু নেই। তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন। নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনিসিলেটে পৌঁছার পর তিনি জেলামহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top