shomoynew_wp969 দুই দফা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দুই দফা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫ ০৯:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বন্ধ হওয়া এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানা খুলে দেওয়ার প্রতিবাদে দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা বন্ধ হওয়া কারখনা খুলে দেওয়ার দাবিতে দুই দফায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানায় কয়েকদিন ধরে কর্মবিরতিসহ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছিলেন। আজ কারখানার বিভিন্ন ফ্লোরে ভাঙচুর চালায় শ্রমিকরা। গত রোববার কারখানার বকেয়া বেতন পরিশোধ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে আজ মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আধা ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এক ঘণ্টা পর শ্রমিকরা ফের বিভিন্ন বর্জ্য বস্তাবন্দি করে মহাসড়কে এনে আগুন ধরিয়ে ফের মহাসড়ক অবরোধ করে। এতে ২০ মিনিট মহাসড়ক অবরোধ থাকে। পরে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর পৌনে ১টার সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন গার্মেন্টসের শ্রমিকরা দুইবার সড়ক অবরোধ করেছিল। তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top