shomoynew_wp969 কুমিল্লায় বাসের ধাক্কায় ৩ অটোরিকশাযাত্রী নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কুমিল্লায় বাসের ধাক্কায় ৩ অটোরিকশাযাত্রী নিহত


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮

ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে শিশুসহ তিনজন।

শনিবার (১৮ই সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা জেলার লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি মহিতুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল করিম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top