shomoynew_wp969 জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, তিন আসামির কারাদণ্ড | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, তিন আসামির কারাদণ্ড


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৫ ০৭:২০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

ফাইল ছবি

পটুয়াখালীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি সিফাত ও সাকিবকে ১৩ বছর এবং ইমরান মুন্সিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার সারমিন এ রায় দেন।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা যুক্তিতর্ক শেষে আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। যেহেতু মামলার বিচার কার্য শুরুর আগে আসামিদের শিশু হিসেবে দেখানো হয়েছে তাই আসামিদের নারী শিশু নির্যাতন দমন আইনে ৯ এর ৩ ধারায় ১০ বছরের কারাদণ্ডসহ এদের মধ্যে আসামি সাকিব ও সিফাত মুন্সিকে ৮ এর ৭ ধারায় পর্ণোগ্রাফি আইনে আরও ৩ বছর করে মোট ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

এ মামলায় সন্তুষ্ট নিহতের পরিবারসহ আদালত প্রাঙ্গণে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠণের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top