shomoynew_wp969 নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবি, যুবক গ্রেফতার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবি, যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৭

ছবি: সংগৃহীত

বগুড়ায় স্বামী পরিত্যক্ত এক নারী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে চাঁদা দাবির অভিযোগে মনির হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার সাভারের হেমায়েতপুর বড়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ভুক্তভোগী নারী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন মনির। একপর্যায়ে ওই নারীকে তার ভালো লেগে যায়। পরে মনির কৌশলে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে মিথ্যা পরিচয়ে কথা বলতে থাকেন। একপর্যায়ে মনিরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই নারীর।

তিনি আরও বলেন, প্রথমদিকে মনির ওই নারীর কাছে কিছু অশ্লীল ছবি ও ভিডিও চাইলে তা দিতে অসম্মতি জানান। কৌশল হিসেবে ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মনির। পরে আবারও ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে বিয়ের প্রলোভন দিয়ে তার নগ্ন ভিডিও নেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন মনির। ওই নারী তাকে আট হাজার টাকা দিয়ে পরে পুলিশে অভিযোগ করেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top