shomoynew_wp969 মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৪

ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে আবু তাহের মাঝি (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা আরও ২ শিশু জেলে আহত হন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলার চৌমুহনি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নুর মোহাম্মদের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই গ্রামের রিদয় (১১) ও মারুফ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তাহের মাঝির নেতৃত্বে ৩ জন মাঝি-জেলে মেঘনায় গিয়ে মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় এবং বজ্রপাতে আবু তাহের মাঝি ট্রলারের ভেতরেই নিহত হন। এছাড়া ট্রলারে থাকা রিদয় ও মারুফ আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top