shomoynew_wp969 নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭

ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা জজ আদালতে আসামীরা জামিন আবেদন করলে বিচারক মাহবুব আলম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

আসামিরা হলেন- আলীয়ারা গ্রামের ছালেহ আহমদ (৬৫), জিয়া (৪৫), ইউনুস (৪০), তারেক (২৮), সাকিব (২৫), সাখাওয়াত (৩৮) ও ছানাউল্লাহ (৫০)।

উল্লেখ্য, চলতি বছরের ০৩ আগস্ট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আলাউদ্দিনকে (৫৫) তার নিজ বাড়ির সামনে থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে রাখে উল্লেখিত আসামীরা ।

এ ঘটনায় নিহত আলাউদ্দিন মেম্বারের ছেলে যোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে পরে হাইকোর্ট থেকে জামিন নেয়। হাইকোর্টে জামিন শেষে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এছাড়া মামলার প্রধান আসামী শেখ ফরিদকে গত একমাস পূর্বে ঢাকা থেকে র‌্যাব-১১ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top