shomoynew_wp969 সাতক্ষীরায় শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কিশোর আটক

সাতক্ষীরায় শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১

ছবি ‍সংগৃহিত

সাতক্ষীরার সদর উপজেলায় খেলার ছলে পানিতে চুবিয়ে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মুরছালিন (১১)। তিনি ওই গ্রামের রাজু আহমেদের ছেলে। এ ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর মো. মাহফুজুর রহমান শাওন (১৬) ও তার মা নাজমা আক্তারকে পুলিশ থানায় নিয়ে এসেছে। শাওন একই গ্রামের আবু সাইদের ছেলে।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের নজরুল ইসলাম বাবুর বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে গোসল করছিল শাওন ও মুরছালিন। একপর্যায়ে মুরছালিন চলে যেতে চাইলে শাওন তাকে আরও কিছুক্ষণ থাকতে বলে। পরে খেলার ছলে শাওন মুরছালিনকে পানিতে চেপে ধরে রাখে। এতে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে পানিতে চুবিয়ে মারা গেছে। এ ঘটনায় শাওন ও তার মাকে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top