shomoynew_wp969 সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ০৩:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ছবি সংগৃহীত

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস মো. আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় অনেক ছা্ত্র ও জনতা আহত হন। এ ঘটনায় গাজী কিরণ নামের এক ব্যক্তি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আজকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে বিকেলের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top