shomoynew_wp969 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ০১:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ছবি ‍সংগৃহিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিজউদ্দীন পেট্রোল পাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের জানান, কিশোরগঞ্জগামী ‘ইটনা পরিবহন’ বাসটি চলন্ত অবস্থায় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ভোরে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। শিক্ষার্থীদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা দেয় এবং উল্টে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ও বাসটি সরিয়ে নেয়।

পরে সার্ভিস লেনের এক পাশ ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top