shomoynew_wp969 রাজশাহীতে ৩৫ কোটির ১২ প্রকল্প উদ্ধোধন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রাজশাহীতে ৩৫ কোটির ১২ প্রকল্প উদ্ধোধন


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ০২:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১০

ছবি সংগৃহীত

রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২ প্রকল্প উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহীর সার্কিট হাউজে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

এদিন সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ বিমানযোগে রাজশাহীতে পৌঁছান। পরে তিনি রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত হয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়ন ও হড়গ্রাম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ। এছাড়া গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ সেতু, কালভাট, মার্কেট ও হাটবাজার উন্নয়নসহ পানি অপসারণ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্প।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধোধনের পর তিনি নাটোরের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top