shomoynew_wp969 গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯

মাজুখান এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে। আরও ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন। তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top