shomoynew_wp969 জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ০৩:৫০

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৩:৫২

ছবি ‍সংগৃহিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, গণঅভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এ মৃত্যুর কারণে আজকের সব আনন্দ মিছিলসহ সকল প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top