shomoynew_wp969 ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করে রক্তমাখা ছুরি নিয়ে থানায় ভাসুর | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করে রক্তমাখা ছুরি নিয়ে থানায় ভাসুর


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ০৮:৫১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনাকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ভাসুর রবিউল হাসান ওরফে আবির। হত্যার পর আবির ছুরি নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার সকাল ১০টায় বন্দরের কুশিয়ারা এলাকায় হত্যার এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাদিয়া আক্তার লীনা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে ও বন্দরের কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।

রবিউল হাসান আবির বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। বন্দর থানা পুলিশ নাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল হাসান ওরফে আবিরের মা বেশ কিছুদিন আগে ব্যবসার জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নাদিয়া আক্তার লীনার হাতে তুলে দেন। রাসেল ঋণ পরিশোধ না করে প্রবাসে পাড়ি জমান। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ জিম্মাদার রবিউল হাসান আবিরকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনার সঙ্গে ভাসুর রবিউল হাসান আবিরের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে ভাসুর রবিউল হাসান আবির ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনাকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, হত্যার পর আবির রক্তমাখা ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করে। নাদিয়া আক্তার লীনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top