shomoynew_wp969 টেকনাফে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


টেকনাফে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ০৬:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বালু বোঝাই একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক পথচারী যুবক নিহত হয়েছেন। এসময় তিন ব্যক্তি গুরুতর আহত হন।

নিহত ব্যক্তি হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে মো. এবাদুল্লাহ (৩০)।

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফর হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পালংখালী থেকে হ্নীলাগামী বালু বোঝাই ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফুটপাতে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত এবং ৩ জন পথচারী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং গাড়ি জব্দ করেছেন।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top